ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

গরুর সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন

  • আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একদিনও কাটেনি, ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতের সর্বাধুনিক প্রযুক্তির (সেমি-হাই-স্পিড) ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বাই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগরগামী ট্রেনটি ধাক্কা মারল গরুকে। এবারও ক্ষতিগ্রস্ত হল ট্রেনের নোস প্যানেল। খবর এনডিটিভির।

জানা গেছে, শুক্রবার বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গরুকে। এতে মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর আবার যাত্রা শুরু করে ট্রেনটি।

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর ভারতীয় গণমাধ্যমকে বলেন, ট্রেনের সামনের অংশে একটু দাগ হয়েছে। এ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে রয়েছেন। ঠিক সময়েই ট্রেন চলছে।
এর আগে, বুধবারই দুর্ঘটনার মুখে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাটের বতবা স্টেশনের কাছে এক পাল মোষকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। ২৪ ঘণ্টার মধ্যেই সারাই করা হয়। কিন্তু ট্রেন ট্রাকে নামার পরই ফের ঘটল দুর্ঘটনা। শুক্রবারই ফের গুজরাটেই গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গরুর সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ভারতের সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন

আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২