ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয়

  • আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 68
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, এ ঘটনা গাজা উপত্যকার সেই অঞ্চলগুলোর মধ্যে ঘটেছে, যেই অঞ্চলগুলো থেকে ইসরাইলি বাহিনী পেছনে সরে গিয়ে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত রেখার অন্তর্ভুক্ত করেছে।

ইসরায়েল দাবি করেছে, ওই এলাকাগুলো যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী তুলনামূলকভাবে শান্ত থাকার কথা। কিন্তু হামাসের এই আক্রমণ পরিস্থিতিকে আবারও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ইসরাইলের পক্ষ থেকে আরো বলা হয়, ‘আজ, হামাস আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ইসরায়েলের অধিকৃত অঞ্চলে একজন সন্ত্রাসীকে পাঠিয়ে আইডিএফ সৈন্যদের ওপর হামলা করেছে। জবাবে, ইসরাইল পাঁচ জন জ্যেষ্ঠ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে।’

নেতানিয়াহুর কার্যালয় আরো দাবি করে, ‘ইসরাইল যুদ্ধবিরতিকে সম্পূর্ণরূপে সম্মান করেছে। কিন্তু হামাস তা করেনি। আমরা আবারও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে হামাসকে যুদ্ধবিরতির শর্তগুলোকে মেনে চলতে বাধ্য করানো হয়।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় ‘হামাসের ৫ শীর্ষ সন্ত্রাসী’ নিহত: নেতানিয়াহুর কার্যালয়

আপডেট সময় : ০১:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫