গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
- আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / 190
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে গাজীপুর সদর থেকে ২টি ও ডিবিএল থেকে ১টি মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, পশ্চিম আমবাগ এলাকার সিদ্দিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস


























