ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সাউরির শারীরিক অবস্থার বিবরণ কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লাখ ৩৫ হাজার টাকার বৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীর মধ্যে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম স্থানীয় ঘাঘর বাজারের ফুটপাত দখলমুক্ত ও পৌর কিচেন মার্কেটকে ব্যবসা সফল বিপনী বিতান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যান আব্দুল খালেক হাওলাদার, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ব্যবসায়ী এডভোকেট খান চমন-ই- এলাহি, সিরাজুল ইসলাম তালুকদার, বশির আহম্মেদ, এস্কেন্দার আলী শেখ, আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ঘাঘর বাজারের ফুটপাত দখল মুক্ত ও পৌর কিচেন মার্কেটকে একটি ব্যবসা সফল বিপনী কেন্দ্রে পরিণত করা হবে বলে ব্যবসায়ীদের আশ^স্থ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪