ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

  • আপডেট সময় : ০৫:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
আইন বিভাগের আয়োজনে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে উনি মুক্তি-সংগ্রামের কথা বলেছেন, তা কেবল বাংলাদেশের মানচিত্রের ভিতরের কথা নয়। তিনি সকল নির্যাতিত, নিষ্পেষিত; ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি-সংগ্রামের জন্য আজ আমরা বিশ^ব্যাপী মানবাধিকার দিবস পালন করছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় : ০৫:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩