সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ১১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে জেলায় আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ৭৫ পাউন্ড কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস






















