ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত

গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট

  • আপডেট সময় : ০২:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে সামরিক অভিযানের নামে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত মোহাম্মদপুরে যৌথবাহিনীর অপরাধী ধরার একটি ভিডিও। এটিকে বিভ্রান্তিকর এবং পুরোনো বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলা ফ্যাক্ট’।

বাংলা ফ্যাক্ট রিভার্স ইমেজ সার্চ ও গণমাধ্যমের তথ্য যাচাই করে নিশ্চিত করেছে—ভিডিওটি ‘সময় টেলিভিশন’-এর ইউটিউব চ্যানেলে ২২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ক্লিপ, যার বিবরণে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান বলেই উল্লেখ আছে। এছাড়া, দ্য ডেইলি স্টার পত্রিকায় ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে।

গণমাধ্যম অনুসারে, ভিডিও’র মূল ঘটনাটি হলো গত ২০ ফেব্রুয়ারি অপরাধীদের আটক করতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আত্মসমর্পণের আহ্বান জানালে অপরাধীরা গুলি চালায়। পরবর্তীতে যৌথবাহিনীও পাল্টা গুলি চালালে এতে দুইজন নিহত হয় এবং পাঁচজনকে আটক করা হয়।

বাংলা ফ্যাক্ট জানায়, পুরোনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানোই ছিল মূল উদ্দেশ্য।

গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এরপর প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করে। এরই প্রেক্ষিতে রাতে কারফিউ চলাকালে দেশের আইনশৃঙ্খলা বাহিনী জেলাটিতে সামরিক অভিযান চালিয়েছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে সামরিক অভিযানের ভিডিওটি ভুয়া: বাংলা ফ্যাক্ট

আপডেট সময় : ০২:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫