ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

গোলাপি হীরার দাম উঠলো ৫৭.৭ মিলিয়ন ডলার

  • আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

৫৭.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে একটি বিরল গোলাপি রঙের হীরা। ক্যারেট প্রতি এতে বেশি দাম উঠায় রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সোথবাই। রত্ন নিলামের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দামে বিক্রি হয়েছে হীরাটি।

শুক্রবার ১১.১৫-ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার নামে পরিচিত হীরাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি কিনেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছিল, হীরাটির ২১ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। শেষ পর্যন্ত নিলামে দ্বিগুণের বেশি দাম উঠেছে।

দামি রত্নের মধ্যে গোলাপি হীরা খুবই বিরল। এর আগে ২০১৭ সালে গোলাপি একটি হীরা বিক্রি হয়েছিল ৭১.২ মিলিয়ন ডলারে। নিলামে বিশ্ব রেকর্ড গড়া গোলাপি হীরাটি পরিচিত ছিল সিটিএফ পিঙ্ক স্টার নামে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপি হীরার দাম উঠলো ৫৭.৭ মিলিয়ন ডলার

আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২