ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় ঢাকার ৪ ফ্লাইটের চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ

  • আপডেট সময় : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়েছে। এ সময় চারটি ফ্লাইট বন্দরে অবতরণ করতে পারেনি।

জানা গেছে, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর মেরে একটি ফ্লাইট চট্টগ্রাম ও তিনটি ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকেই ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হয়। কুয়াশা খানিকটা কমে যাওয়ায় আড়াই ঘণ্টা পর সকাল ১০টায় ফ্লাইট উঠানামা শুরু হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো: কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দোহা ও শারজাহ থেকে ঢাকায় আসা দুটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলোকে পরে ভারতের কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়।

আর ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় না নেমে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল সাড়ে ৭টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু রানওয়েতে ঘন কুয়াশার কারণের সেটি সময়মতো নামতে পারেনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘন কুয়াশায় ঢাকার ৪ ফ্লাইটের চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ

আপডেট সময় : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২