ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইশরাক: পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘কাঠগড় এলাকায় দায়িত্বপালনের সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটকানোর চেষ্টা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাকে আটক করতে সক্ষম হই। এসময় তার হাতে ৫০টি নীল রংয়ের পলিব্যাগ দেখতে পাই। এসব পলিব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন নিজেকে মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় বিক্রি করেন বলে তিনি জানান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭