ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার : স্বপন ভট্টাচার্য্য

  • আপডেট সময় : ০৯:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাইবান্ধা, ১২ মার্চ, ২০২৩ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার সুষমভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, দেশের চরাঞ্চলের মানুষ যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) প্রকল্পটি একেবারে পিছিয়ে পড়া তৃণমূল মানুষদের অর্থনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত করে এলাকার ও দেশের উন্নয়নে কাজ করছে।
স্বপন ভট্টাচার্য্য আজ জেলার ফুলছড়িতে জেলা উদ্যোক্তা ফোরামের উদ্যোগে এবং এমফোরসি প্রকল্পের সহযোগিতায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা ফোরাম চর মেলার উদ্বোধন কালে এ কথা বলেন।
পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাইবান্ধা-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম সহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের প্রতিনিধিরা বক্তৃতা করেন ।
পরে প্রতিমন্ত্রী চলাঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল উন্নত বাজারজাতকরণের জন্য চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি) নির্মিত ফুলছড়ি বাজারে পোর্টেবল ফসল সংরক্ষণাগার ও সৌরচালিত সেচ পাম্প পরিদর্শন করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার : স্বপন ভট্টাচার্য্য

আপডেট সময় : ০৯:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩