ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা মৃত্যুর ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ ফেনীর ফাজিলপুরে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিভিন্ন জেলা থেকে রোগীদের ভিড় বিপদে পড়ে বিএনপি ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন রোহিঙ্গা মৃত্যুর ঘটনা মামলায় আন্তর্জাতিক আদালতের ১৫ বিচারপতির রায় ১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির ভোলায় বাসের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল তরুণ বাইক আরোহীর চলমান পরিস্থিতি নিয়ে ৪০ দিনের নতুন কর্মসূচি জামায়াতে ইসলামীর ৪০০ রান টপকে জয়ে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক বাভুমা

চসিক প্রশাসক: ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ

  • আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বর্তমানে সরাসরি রাজপথে নামার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন বিভিন্ন ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে নানা স্থানে নাশকতা চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে আর দেখা যাচ্ছে না, তাদের খুঁজতে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার সময় এসেছে। রাতের অন্ধকারে টোকাইদের মাধ্যমে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপসহ বিভিন্ন অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল সাতটার আগেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী কাজীর দেউড়ি মোড়ে সমবেত হন। দলটির দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশের পর ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকারদিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে ডা. শাহাদাত অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত করার সব অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।

বক্তব্যে ডা. শাহাদাত আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিগত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও তারা অবিচল ছিলেন। যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম চুরি, পুলিশের ওপর হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপরাধ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেন, দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছেন। নগরের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা জনগণের পাশে রয়েছেন এবং শান্তির পক্ষে এই মিছিল পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে অব্যাহত রাখা হবে।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটনসহ আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন ও নূর হোসাইনসহ অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

চসিক প্রশাসক: ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬