ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

  • আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহত রিনা বেগম (৩০) উপজেলার কমলাকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হতো। রোববার বিকেলে মনিরুল তার স্ত্রীকে বোটি দিয়ে কুপিয়ে আহত করে।

ওসি জানান, গুরুতর আহত রিনাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে রিনা মারা যান।

ঘটনার পর থেকে মনিরুল পলাতক রয়েছে। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

আপডেট সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২