ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানালো সলোমন দ্বীপপুঞ্জ

  • আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 14
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে মঙ্গলবার জানান, চীনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর উদ্বেগের কথা তুলে ধরে বেইজিংয়ের কূটনীতিকদের কাছে ‘জোরালো প্রতিবাদ’ জানানো হয়েছে।

সোমবার একটি চীনা সাবমেরিন থেকে দূরপাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে পর্যবেক্ষকদের বর্ণনা করা একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সেটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপান। তবে প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশগুলো এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ রাজনৈতিক জোট প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের চেয়ারম্যান হিসেবে ওয়ালে বলেন, ‘আমি রাষ্ট্রদূতের কাছে আমার জোরালো প্রতিবাদ জানিয়েছি।’

রাজধানী হনিয়ারায় সাংবাদিকদের তিনি বলেন, ‘সলোমন দ্বীপপুঞ্জও একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছে।’
ওয়ালের এ সমালোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সলোমন দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরেই চীনের ঘনিষ্ঠতম অংশীদারদের একটি।

পর্যবেক্ষকদের মতে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় গিয়ে পড়ে। ২০২২ সালে দেশটি চীনের সঙ্গে একটি গোপনীয় নিরাপত্তা চুক্তি করেছিল।

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ালে বেইজিংয়ের প্রতি তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। তিনি চীনের সঙ্গে হওয়া নিরাপত্তা চুক্তিটি পুনর্বিবেচনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক শীর্ষ কর্মকর্তা বলেন, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত জেএল-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি কয়েক হাজার কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী অস্ত্র।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানালো সলোমন দ্বীপপুঞ্জ

আপডেট সময় : ০১:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬