সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 86
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলার রেলস্টেশনের অদূরে পাসপোকট নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে ।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ( জিআরপি) ইনচার্জ এস আই জগদীশ জানান, সকাল ১০ টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। খন্ড বিখন্ড এক নারীর মরদেহ রেললাইনের ধারে পড়েছিল। এই নারীর বয়স প্রায় (৭০) বছর।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মরদেহ শরীর থেকে কয়েকটি খন্ড হয়ে গেছে। কখন ট্রেনে কেটেছে তাও স্থানীয়রা কেউ বলতে পারছে না।
পরিচয় শনাক্তে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সদস্যরা কাজ শুরু করেছে।
বিডিসংবাদ/এএইচএস























