ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  • আপডেট সময় : ০৬:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর (৩২) পেশায় গরু ব্যবসায়ী এবং বলদিয়া স্কুল পাড়ার নজরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, রোববার ভোর ৫টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া মুনতাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, লাশ এখনো ভারতে রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুতফুল কবির বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

আপডেট সময় : ০৬:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২