ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে জনসম্পৃক্ততাহীন আন্দোলনের জবাব দিবে : পেশাজীবী সমন্বয় পরিষদ

  • আপডেট সময় : ১১:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ আজ এক আলোচনা সভায় বলেছেন, জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে জনসম্পৃক্ততাহীন আন্দোলনের জবাব দিবে।
আজ শনিবার রাজধানীর রমনায় পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘নির্বাচন-গণতন্ত্র-নাশকতা’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
বক্তারা বলেন, বিএনপি-জামায়ত গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই দেশে অগ্নি সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে সংসদ নির্বাচন বানচালের অপপ্রচার করছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতীতের ন্যায় দেশের জনগণের পাশে ছিল ভবিষ্যতে থাকবে।
পেশাজীবী সমন্বয় পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূনের সভাপতিত্বে সভার প্রারম্ভে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রকৌশলী মো. শাহাদাত হোসেন শীবলু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, গোলাম কুদ্দুস, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, ম. হামিদ, ড. অধ্যাপক হান্নানা বেগম, ডা. রোকেয়া সুলতানা, ইঞ্জিনিয়ার নূরুল হুদা, এডভোকেট মোখলেসুর রহমান বাদল, অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সাংবাদিক শ্যামল দত্ত, এডভোকেট আবদুল নূর দুলাল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, ইঞ্জিনিয়ার এস. এম. মনজুরুল হক মঞ্জু, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, সোহেল হায়দার চৌধুরী, কৃষিবিদ খাইরুল আলম প্রিন্সসহ দেশের বরেণ্য পেশাজীবী-বুদ্ধিজীবী নাগরিকবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত বাংলাদেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং দেশের বরেণ্য পেশাজীবী-বুদ্ধিজীবী নাগরিকদের অংশগ্রহণে আইইবি সদর দফতরের সামনে থেকে শাহবাগ অভিমুখে র‌্যালি বের হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে জনসম্পৃক্ততাহীন আন্দোলনের জবাব দিবে : পেশাজীবী সমন্বয় পরিষদ

আপডেট সময় : ১১:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩