সংবাদ শিরোনাম ::
জর্জিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নির্বাচন কমিশন গঠন
- আপডেট সময় : ০৮:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 317
নুরু ভূইয়া, জর্জিয়া , যুক্তরাষ্ট্র
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (BAG)-এর আসন্ন ২০২৫ সালের নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
রেজা করিমকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- এ এইচ রাসেল খাঁন , ইলা ছন্দ, মহিন উদ্দিন দুলাল এবং রাসেল ভূইয়াঁ।
কমিশন সদস্যরা জানিয়েছেন, তাঁরা সততা, জবাবদিহিতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই কমিশন গঠনের খবর স্বাগত জানানো হয়েছে এবং সবাই একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছেন।


























