ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী

টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরা উৎসব

  • আপডেট সময় : ০২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার সখীপুরে মাছ ধরা উৎসব পালন করা হয়েছে। বুধবার স্থানীয় সৌখিন মৎস্য শিকারীদের উদ্যোগে দিনব্যাপী জাল দিয়ে মাছ ধরার এ উৎসবের আয়োজন করা হয়।
উপজেলার বড়চওনা ইউনিয়নের নামদারপুর ফাজিল মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে স্থানীয় সৌখিন মৎস্য শিকারী সমবায় সমিতির সদস্যরা জালপ্রতি দেড় হাজার টাকা করে টিকেট কিনে এই উৎসব পালন করেন। শতাধিক মৎস্য শিকারী ওই পুকুরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরেন।
মাছ ধরার এই ব্যতিক্রমী উৎসব দেখতে বিভিন্ন গ্রামের শতশত নারী-পুরুষ সেখানে ভীড় করেন। এতে উৎসবের জনপদে পরিণত হয় এলাকাটি। লোকজন উৎসবের আমেজে মাছ শিকার দেখেন। জালেও ধরা পড়ে নানান প্রজাতির মাছ। পানিতে জাল টেনে হৈ-হুল্লোড় আর উল্লাস করে মাছ ধরেন শিকারীরা। এ সময় চিরচেনা গ্রামবাংলার অপরূপ এক সৌন্দর্যময় দৃশ্যের সৃষ্টি হয়।
সখীপুর উপজেলা সৌখিন মৎস্য শিকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের সমিতিতে সদস্য রয়েছে ১০ হাজার। তারা প্রত্যেকেই সৌখিন মৎস্য শিকারী। খালে, বিলে, নদী-নালায় আমরা টিকেট কিনে মাছ শিকার করে থাকি। এটি আমাদের পেশা নয়, নেশা। আমরা মাছ ধরে বিক্রি করি না।
তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যেতে বসেছে। কারণ হিসেবে চায়না জালকে দায়ী করেন তিনি। সংগঠনের উদ্যোগে চায়না জাল বন্ধের আন্দোলনও চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরা উৎসব

আপডেট সময় : ০২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩