ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ঢাকার ধামরাইয়ে বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আলোচনা সভা

  • আপডেট সময় : ০২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ সভায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষ এটি পুনরায় প্রমাণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং মানুষের মুখে হাসি ফুটবে।’

অভি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান— এমন কোনো প্রশ্ন ছিল না। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে— এটিই বিএনপির নীতি ও রাজনীতি। আমরা বিশ্বাস করি দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুর রহমান জনি, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবর, কৃষক দলের নেতা আমিন ব্যাপারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার ধামরাইয়ে বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আলোচনা সভা

আপডেট সময় : ০২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫