ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

ঢামেককে ৪০০০ শয্যার আধুনিক হাসপাতাল করা হবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে ৪ হাজার শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর করতে যাচ্ছে, কারণ হাসপাতালটি ক্রমবর্ধমান রোগীর চিকিৎসায় সমস্যার সম্মুখীন হচ্ছে।

প্রধানমন্ত্রীর সোমবার (১০ ‍জুলাই) তার অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢামেকের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দানকালে এ কথা বলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনাই ট্রাস্ট কলেজের শহীদ ডা: শামসুল আলম খান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারপ্রধান বলেন, ‘ঢাকা মেডিক্যালে ক্রমবর্ধমান রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাই আমরা ঢাকা মেডিক্যালকে সুন্দর, আধুনিক এবং বড় হাসপাতালে পরিণত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছি। কারণ, এই হাসপাতাল থেকে যাতে একই সময় ৪ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, আমরা খুব শিগগির (ঢাকা মেডিক্যালকে ৪ হাজার শয্যার হাসপাতালে পরিণত করার) কাজ শুরু করতে পারব।’

শেখ হাসিনা বলেন, বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান সামনের দিনগুলোতে বিকাশ লাভ করবে। তাই বাংলাদেশকেও একই গতি বজায় রেখে এগিয়ে যেতে হবে।

চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার সংখ্যা আমাদের দেশে কম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুষ্টিমেয় ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় নিয়োজিত আছেন।’

তিনি বলেন, ‘কাজেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণার প্রতি আমাদের আরো বেশি মনোযোগ দেয়া উচিত। কারণ বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের ওপর পর্যাপ্ত গবেষণা খুবই প্রয়োজনীয়।’

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসা বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণা চালাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢামেককে ৪০০০ শয্যার আধুনিক হাসপাতাল করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩