দামেস্কে বিস্ফোরণে নিহত ১, আহত ৩৬ : সিরিয়া
- আপডেট সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 16
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সফরের সময় রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে মঙ্গলবার ঘটে যাওয়া বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘দামেস্কে পর্যটন মন্ত্রণালয়ের ভবনের কাছে ঘটে যাওয়া দুটি বিস্ফোরণে চূড়ান্ত হিসাবে একজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।’
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মাখোঁ যে হোটেলে রাত কাটিয়েছিলেন, সেই হোটেলের কাছে বিস্ফোরণ দুটি ঘটে। তবে তিনি সেখান থেকে চলে যাওয়ার পর এসব বিস্ফোরণ ঘটে।
একই সময়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের জন্য তার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছানোর খবর প্রকাশ করে।
২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মাখোঁই প্রথম সিরিয়া সফর করেন।
বিডিসংবাদ/এএইচএস




















