ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য তাঁর ১০ দিনের সফর শেষে আজ (৯ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার রাবার্ট চ্যটারসন ডিকসন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, কেবিনেট ডিভিশনের সচিব (সমন্বয় ও সংস্কার), পররাষ্ট্র সচিব (মেরিটাইম) এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।

এর আগে রাষ্ট্রপতি গতকাল লন্ডন সময় বিকেল ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। এর আগে গত ৩১ আগস্ট ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকেই তিনি লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯