ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

দেশে ফিরেছেন ২৪১৫৮ হাজি

  • আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে আজ শনিবার পর্যন্ত মোট ৬৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ১৫৮ জন হাজি।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৪৬তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৯০ জন হজযাত্রী মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অন্যদিকে এবার হজে গিয়ে ৯০ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২১ জন। মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় পাঁচজন, জেদ্দায় একজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন ও মুজদালিফায় একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরেছেন ২৪১৫৮ হাজি

আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩