ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়ে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্য পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ম্যানেজার নূর মুহাম্মাদ ভুইয়া বলেন, দৌলত‌দিয়ায় কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২