ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

  • আপডেট সময় : ১১:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। সংসদে ভালো লোক, ভদ্রলোক আসতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া বাস স্ট্যান্ড ও সাতকানিয়া রাস্তার মাথায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, আন্দোলন শেষ হয়নি, আন্দোলন শেষ হবে ১২ তারিখে। যখন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে। কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। ১২ তারিখ সফল হতে না পারলে এত বছরের আন্দোলন- সংগ্রাম ত্যাগের কোন মূল্য থাকবে না।

তিনি আরো বলেন, কোন বাধা-বিপত্তি বিএনপির সামনে দাঁড়াতে পারবে না। সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে। এই সাতকানিয়া-লোহাগাড়ার মাটি উর্বর মাটি, এটি শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি। সাতকানিয়া লোহাগাড়ায় ধানের শীষকে ফিরিয়ে আনতে হবে, বিএনপিকে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ১২ তারিখ সাতকানিয়া লোহাগাড়ায় মানুষ গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ রায় দেবেন, যোগ্য মানুষকে সংসদে পাঠাবেন।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেখ মহম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল, মুজিব চেয়ারম্যান, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

আপডেট সময় : ১১:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬