ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

নড়াইলের নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

  • আপডেট সময় : ১২:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাট এলাকায় নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর অন্তত ১০জন জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ আছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম আজ জানান- শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকাডুবির এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ আছেন।
নৌকা ডুবে মৃত্যুবরণকারী দু’জন হলেন- কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পারবাহিরডাঙ্গা গ্রামের ইনামুল মন্ডলের মেয়ে ও বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার ছেলে নাসিম (৪)।
পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা ও তার শিশুপুত্র নাসিম পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে নাজমার মৃত দাদীকে দেখতে রওনা হন।পথিমধ্যে নবগঙ্গা নদী ছোট নৌকায় করে পারাপার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০জন নৌকার যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠতে সক্ষম হন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলের নবগঙ্গা নদীতে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু

আপডেট সময় : ১২:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২