ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত

  • আপডেট সময় : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে আগুনে পুড়ে দুটি বসতঘর ও ঘরের মধ্যে থাকা মালামাল ভস্মীভূত হয়ে গেছে।সোমবার রাতে রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হিমায়েত হুসাইন ফারুক জানান, সোমবার রাতে রুখালী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বিকাশ বিশ্বাসের দুই ছেলে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে। এতে মুহূর্তেই বসতঘর দুটি ও ঘরের মধ্যে থাকা মালামাল পুড়ে যায়।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: মাহবুব আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মীভূত

আপডেট সময় : ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩