ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ আপিল বিভাগের

  • আপডেট সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ নির্বাচন কমিশনের (ইসি) প্রতি এ নির্দেশ দেন।

আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। ইসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইয়াছিন।

অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। আজ ইসির লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হবে।

২০১৮ সালের ১৪ জুন নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধন না দেয়ার কথা জানিয়ে নোটিশ দেয় নির্বাচন কমিশন। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সাথে তৃণমূল বিএনপির নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চান আদালত।

সেই রুলের নিষ্পত্তি করে ২০১৮ সালের ৪ নভেম্বর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। এর চার বছর পর একই নির্দেশ দিলেন আপিল বিভাগ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ আপিল বিভাগের

আপডেট সময় : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২