ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

নাটোরে ‘এ’ প্লাস ক্যাপসুল বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপডেট সময় : ১২:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার প্রায় আড়াই লাখ শিশুকে আগামীকাল সোমবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার সাহা বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ক্যাম্পেইন সফল করতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।
পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের সুবিধা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন পুষ্টি বিষয়ক জেলা সমন্বয়কারী মোঃ এনামুল হক।
কর্মশালায় জানানো হয়, আগামীকাল ২০ ফেব্রুয়ারি জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ‘এ’ প্লাস ক্যাপসুল বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

আপডেট সময় : ১২:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩