ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

নাটোরে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ

  • আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর সদর উপজেলার নতুন অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব এবং মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ আলী মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্য সন্তান। তাদের অনন্য ভূমিকার কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির কাংখিত গন্তব্যে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন অন্তর্ভূক্ত ৩৫ জন জীবিত বীরমুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং মৃত ৫৬ জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ

আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩