ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

নাটোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার বড়াইগ্রামে আজ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তন এবং বনপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে পর্যাক্রমে একশ’জন প্রিজাইডিং অফিসার, ৬৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং একহাজার ৩২৬ জন পোলিং অফিসার অংশগ্রহন করছেন।
আজ বেলা বেলা সাড়ে ১১টায় ভোটগ্রহন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, ব্যালট পেপারের ব্যবহার, নির্বাচনী উপকরণের পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহন ও গণনা, ফলাফল প্রস্তুত প্রভৃতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি জানান, প্রশিক্ষিত ভোটগ্রহন কর্মকর্তারা আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বড়াইগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪