নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ এর আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / 135
মো.জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ এর আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৭ এভিনিউর ওডসাইডে গুলশান টেরেছ পার্টি হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল এর আহবানে মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী লীগ এর আমন্ত্রণে উপস্থিত হয়ে উক্ত সভায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ এমপি তার বক্তব্যে বলেন – আমি নিজে প্রবাসে ছিলাম বহু বছর। আমি জানি প্রবাসে একটা অনুষ্ঠান আয়োজন করা এত সহজ কাজ নয়, আমি ইউরোপে ছিলাম আর ইউরোপের চেয়ে আমেরিকায়তো আরো কঠিন। কারণ আমেরিকায় জীবনের ছুটে চলা ইউরোপের চেয়ে আরেকটু বেশি সুতরাং একটা অনুষ্ঠান করা এত সহজ কাজ নয় আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইএজন্যে যে আপনারা আপনাদের জরুরী কাজ রেখে আজ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন – আমরা প্রবাসীদের জন্যে এনআইডি কার্ড এর বিষয়ে কাজ করে চলেছি । প্রবাসীরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং আজকে আপনাদের কাজ রেখে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্যে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারো কৃতজ্ঞতা জানান।
উক্ত মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অঙ্গ ও ভ্রাতৃ প্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















