ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার

নিজের জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি রাদওয়ান মুজিবের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
তার প্রতি অকুন্ঠ শুভেচ্ছা ও ভালবাসার স্বীকৃতিস্বরূপ নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাদওয়ান মুজিব লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সকলকে ধন্যবাদ।’
দেশের সর্ববৃহৎ যুব প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’র মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন রাদওয়ান মুজিব।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর একজন ট্রাস্টি, রাদওয়ান দেশের যুব সমাজের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেওয়া উদ্যোগগুলো দেশের যুব সমাজের ক্ষমতায়নে সবচেয়ে বড় প্রচেষ্টার একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের যুব সমাজের সর্ববৃহত প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’র মতো উদ্যোগের জন্য দেশের সবচেয়ে উজ্জ্বল সুপার অ্যাচিভারদের পরামর্শদাতা হিসাবে খ্যাতি লাভ করা রাদওয়ান একটি সৃজনশীল পদ্ধতিতে ইতিহাসকে যুবকদের কাছাকাছি আনতে কাজ করছেন।
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের পর সামরিক শাসকরা মুজিবের বীরত্বপূর্ণ সংগ্রামকে নিশ্চিহ্ন করে দেয়। যার ভাষণ এখন ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে।
তরুণদের কাছে বঙ্গবন্ধুকে নতুন করে পরিচয় করিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ রাদওয়ান গ্রাফিক নভেল সিরিজ “মুজিব” তৈরির উদ্যোগ নেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর ভিত্তি করে রচিত এই ১০ খন্ডের অংশের সিরিজটি শিশু, কিশোর এবং তরুণ, প্রাপ্তবয়স্কদের সমানভাবে বিমোহিত করেছে, যা দেশের ইতিহাসকে আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে অধিকতর সহজ করে তুলেছে।
লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করা রাদওয়ান একই প্রতিষ্ঠান থেকে কম্পেয়ারেটিভ পলিটিকসে স্নাতকোত্তর করেছেন। ১৯৮০ সালের এই দিনে তিনি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং প্রখ্যাত শিক্ষাবিদ শফিক আহমেদ সিদ্দিকের ঘরে জন্মগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজের জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি রাদওয়ান মুজিবের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪