ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত

নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি : রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি ও জনগণের সম্পৃক্ততা খুবই জরুরি।
তিনি বলেন, ধারণক্ষমতার অধিক যাত্রী ও পণ্য পরিবহণ রোধসহ নৌপরিবহন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ এবং আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাত্রীসাধারণকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচল করতে হবে।
৪ জুন ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।
মোঃ সাহাবুদ্দিন বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। অন্যান্য পরিবহণের তুলনায় অধিকতর সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সরকার দেশের নৌপথ উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। নৌপথের নাব্যতা বৃদ্ধি ও অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তিসম্পন্ন আধুনিক নৌযান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বিদ্যমান গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহের আধুনিকীকরণসহ বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগও গ্রহণ করেছে সরকার।
রাষ্ট্রপতি বলেন, দেশের নদ-নদীসমূহে যাত্রী ও পণ্যের নিরাপদ চলাচল নিশ্চিতে নৌযান মালিক, নাবিক ও যাত্রীসাধারণের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম। তাই নৌচলাচল নিরাপদ ও দূষণমুক্ত রাখতে নৌযান মালিক ও শ্রমিককে সচেতন হতে হবে।
তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমসহ বছরব্যাপী চলাচলরত নৌযানসমূহের সার্বিক নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন ইতিবাচক ভূমিকা রাখবে। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’-প্রাসঙ্গিক ও যথোপযুক্ত হয়েছে বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের সাফল্যের পথ পরিক্রমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার-২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। তিনি নৌ নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে দেশকে আরো একধাপ এগিয়ে নিতে সরকারি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনসহ সকল পক্ষকে কার্যকর অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপদ নৌচলাচল ব্যবস্থা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি : রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪