ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

নির্বাচনি ছুটি শেষ : বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

  • আপডেট সময় : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 92
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নির্বাচনি আমেজ কাটিয়ে আবারও যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার মানুষ। গত দু’দিন ধরে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, এবারের যাত্রীর চাপ গত ঈদুল ফিতরের ভিড়কেও ছাড়িয়ে গেছে।

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে ঠনঠনিয়া স্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আবু বকর সিদ্দিক। তিনি ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। গত ৮ তারিখ নিজ বাড়িতে আসেন তিনি।

আবু বকর সিদ্দিক বাসস’কে জানান, ‘ছুটি শেষ, এখন কাজে ফিরতে হচ্ছে। তবে ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ নেই; সচরাচর যে ভাড়ায় যাতায়াত করি, এবারও নির্ধারিত সেই ভাড়াই নেয়া হচ্ছে’।

এদিকে যাত্রীদের চাপের সুযোগে কিছু পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে,এমন গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন বাস কাউন্টার সংশ্লিষ্টরা। ঠনঠনিয়া স্ট্যান্ডের চাঁদনী ট্রাভেলসের জেনারেল ম্যানেজার মাহমুদুল করিম তানসেন বাসস’কে জানান, গত দু’দিন যাবৎ অত্যন্ত ভালো ব্যবসা হয়েছে।

তিনি বলেন, ‘ঈদের সময়ের চাইতেও এখন যাত্রীর চাপ বেশি। তবে আমরা বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না। আমাদের নির্ধারিত ৫৫০ টাকাই রাখা হচ্ছে’। তবে কিছু লোকাল গাড়ি ৬শ’ থেকে ৭শ’ টাকা ভাড়া আদায় করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সরেজমিনে দেখা গেছে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী যাত্রীদের কর্মস্থলে ফেরা এখন পর্যন্ত বেশ আরামদায়ক রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনি ছুটি শেষ : বগুড়া থেকে রাজধানীমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬