ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল

নির্বাচনে দেশি পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বাড়াল ইসি

  • আপডেট সময় : ১১:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এর ৭.১.ক ধারা মতে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ (দশ) দিনের মধ্যে অর্থাৎ ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করতে বলা হয়েছিল।

পর্যবেক্ষক সংস্থা সমূহের আবেদনের প্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়-সীমা আগামী ২৯ ডিসেম্বর সোমবার অফিস সময় পর্যন্ত বৃদ্ধির বিষয়ে কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্বাচন কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় হতে সরবরাহ করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রদান করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকের এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে দেশি পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বাড়াল ইসি

আপডেট সময় : ১১:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫