ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ৪

  • আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।

শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহন চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় পুলিশসহ নিহত ৪

আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২