ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

নীলফামারীতে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ

  • আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার ডোমার উপজেলায় ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ ফজলুল হক। আর বললেন,‘জীবনে কোন ভোট বাদ দেও নাই। শ্যাষ বয়সোত এইবারের ভোটটাও দিনু। আর কোন দিন ভোট দিবার পারিম কি জানো না’।

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় কলমদারপাড়া গ্রামে বাড়ি তাঁর। দুপুর ১২টার দিকে দশম পড়ুয়া নাতি জোনায়েদ আল হাবিবকে সঙ্গে নিয়ে আসেন সোনারায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এ বয়সে ভোটকেন্দ্রে আসতে পেরে অনেক আবেগাপ্লুত তিনি। কেন্দ্রে ভোট দেওয়ার পর এ অনুভুতি প্রকাশ করেন তিনি।

তিনি বলেন,‘শ্যষ বয়সোত আসি ভোটটা দিবার পারি মোক খুব ভালো লাগেছে। মোর জীবনোত কোন ভোট বাদ পড়ে নাই। এলা চলাফেরায় অসুবিধা, জানো না আর কোন দিন ভোট কেন্দ্রত আসির পারিম কিনা’।

বৃদ্ধের নাতি জোনায়েদ আল হাবিব বলেন, ভোট দেওয়ার জন্য দাদুর খুব আগ্রহ। আজ সকাল থেকে প্রস্তুতি নিয়ে আমি তাঁকে কেন্দ্রে নিয়ে এসেছি। এখন ভোট প্রদানের পর অনেক আনন্দিত তিনি’।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. মেহফুজুর রহমান জানান, দুপুর বেলা ১২টা পর্যন্ত ১ হাজার ২০০ ভোট পড়েছে সেখানে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৩০ জন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ

আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬