ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

পদত্যাগের ঘোষণা পাকিস্তানের অর্থমন্ত্রীর

  • আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি তিনি।গতকাল রোববার টুইটারে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইসমাইল। দেশটিতে নানা ধরনের সংকটের মধ্যেই তার এ পদত্যাগের ঘোষণা এলো।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন মিফতাহ ইসমাইল। সেখানে নওয়াজ শরীফসহ পিএমএল-এন নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এতে তার পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি পাকিস্তানের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

টুইটারে দেওয়া এক বার্তায় মিফতাহ ইসমাইল বলেন,‘আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।‘

আগামী সপ্তাহের শুরুতে মিফতাহ ইসমাইল পাকিস্তানে ফিরবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। এর আগে চারবার পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ২০১৭ সালের অক্টোবরে লন্ডনে পাড়ি জমান, সেখানেই এতদিন অবস্থান করছিলেন।

রয়টার্স জানিয়েছে, পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছিল। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। দেশটির অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দেশটিতে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে।

এ ছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক সংকটকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগের ঘোষণা পাকিস্তানের অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২