ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

পদ্মা সেতুতে এক দিনে ৪ কোটি ৮২ লাখ টাকা টোল আদায়

  • আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে পদ্মা সেতুতে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। এর ফলে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। শুক্রবার (১৪ জুন) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা, যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিন সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পাড়ি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে এক দিনে ৪ কোটি ৮২ লাখ টাকা টোল আদায়

আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪