ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম : পরিবেশমন্ত্রী

  • আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, গণমাধ্যম দেশের পরিবেশের নানা সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরি করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ মুক্ত রাখতে গণমাধ্যম যেমন আরও জোরালো ভূমিকা রাখতে পারে তেমনি বেশি বেশি গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধও করতে পারে।
শাহাব উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর আইডিইবি মিলনায়তনে দৈনিক সকালের সময়ের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদপত্রটির কর্তৃপক্ষ এবং সাংবাদিক-সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহাব উদ্দিন বলেন, সকল দেশীয় গণমাধ্যমের উচিৎ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে বাঙালির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা।
গণমাধ্যম অসহায় মানুষের কথা তুলে ধরে তার জীবন আলোকিত করতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশকে মনে-প্রাণে ভালবাসতে হবে, সাংবাদিকের লেখনী দেশের উন্নয়ন, জাতির উন্নয়নের কথা লিখবে। দেশ যাতে আরও উন্নত স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারে সে বিষয়ে লিখতে হবে।
দৈনিক সকালের সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু এবং আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম : পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ১০:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩