ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

  • আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 97
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তরে তামুনের গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

হামলার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

তামুনের বাসিন্দারা জানান, বিমান হামলাটি জনাকীর্ণ এলাকার একটি বাড়িতে আঘাত হেনেছে।

বিমান হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে হামাস এক বিবৃতিতে তামুনে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে। একইসাথে ইসরাইলকে তার অপরাধের মূল্য দিতে বাধ্য করার জন্য অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরাইলের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

তবে নিহতরা তাদের সদস্য কি না এ বিষয়ে হামাস কিছু জানায়নি।

গাজায় যুদ্ধবিরতির পর ইসরাইল পশ্চিম তীরে কঠোর অভিযান চালানো অব্যাহত রেখেছে। বুধবার গভীর রাতে তামুনের গ্রামাঞ্চলে জেট যুদ্ধবিমান ব্যবহার করে আক্রমণ চালানোর এ ঘটনাটি পশ্চিম তীরে ইসরাইলের দমন-পীড়নের মধ্যে সর্বশেষ।

সূত্র : এপি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০

আপডেট সময় : ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫