ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২

  • আপডেট সময় : ০৮:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানে দ্রুতগামী দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৬৪ জন। দেশটির সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটকি’র এসএসপি উমর তুফাইল নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পাকিস্তান রেল বিভাগের এক মুখপাত্র বলেন, করাচি থেকে সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ‘ডাউন ট্র্যাকে’ শিফট করে। ওই সময় রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এটির সংঘর্ষ বাধে।

ঘটকি জেলার ধরকি শহরে রাইতি রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জেলার এসএসপি উমর তুফায়েল বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষে ১৫ থেকে ২০ যাত্রী এখনও আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করছে। ঘটকি, ধরকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ঘটকির ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৫০ জনের মতো মানুষ। ট্রেনের বগি উল্টে যাওয়ায় যাত্রীদের উদ্ধারে কর্মকর্তাদের বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়। এগুলোর মধ্যে ছয় থেকে আটটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ আরো বলেন, সিন্ধু প্রদেশের রোহরি শহর থেকে উদ্ধার ট্রেন রওনা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উপস্থিত আছেন।

তিনি বলেন, ‘এটি অনেক চ্যালেঞ্জিং কাজ। ভারী যন্ত্রপাতির মাধ্যমে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সময় লাগবে। জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দিতে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।’

সূত্র : দ্য নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩২

আপডেট সময় : ০৮:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১