ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

পিরোজপুরে পিকআপের চাপায় নারী শিশুসহ ২ জন নিহত

  • আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইকড়িতে আজ সকাল ৭টার দিকে পিক-আপ এর চাপায় ৪ মাসের অন্ত ঃসত্ত্বা ঝুমাইয়া আক্তার (২২) ও ৯ বছরের শিশু হাওয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও ৩ জন গুরুতর আহত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী ঝুমাইয়া আক্তার,ও ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মেহেদী হাসান এর কন্যা হাওয়া, একই গ্রামের সোহাগ সাহেবের পুত্র হোসেন সাহেব (২৫), ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের সোহরাব আলী হাওলাদারের কন্যা মায়া আক্তার (৩২) ও মিস্টি আক্তার (৩৫) ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৭টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। স্থানীয়রা হতাহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাইয়া আক্তার ও হাওয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবির হোসেন উল্লেখিত দুজন নিহত হবার কথা নিশ্চিত করে বলেছেন ঘাতক পিকআপ ব-মেট্টো-ন-১১০৮০৪ টিকে হেলপারসহ আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে পিকআপের চাপায় নারী শিশুসহ ২ জন নিহত

আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪