ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

‘পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা করছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি’

  • আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন জনগণের কাছে নির্ভরশীলতা ও আস্থার প্রতীক। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা করছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনী এখন জনগণের বন্ধুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিএমপি গঠনের স্বপ্ন দেখেছিলেন, তার প্রচেষ্টায় ডিএমপির যাত্রা শুরু হয়েছিল। শনিবার ডিএমপির ৪৮ বছর পূর্ণ হলো। ডিএমপির ৫০টি থানা ও বেশ কয়েকটি ইউনিট রয়েছে, যারা আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ‘দুই কোটি মানুষের বাসস্থান ঢাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ কাজ নয়। কিন্তু ডিএমপি অত্যন্ত সফলভাবে জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি তার বক্তব্যে বলেন, ডিএমপির সক্ষমতা অনেক বেড়েছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী উগ্রবাদ, সন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটালে জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা করছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি’

আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩