ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত

প্রতিটি শিক্ষার্থীকেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য অত্যাবশ্যকীয় চারটি স্মম্ভ হলো স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। সুতরাং প্রতিটি শিক্ষার্থীকেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
আজ রাজধানীর ইডেন মহিলা কলেজ অডিটরিয়ামে কলেজের ‘বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
যেহেতু দেশের প্রায় অর্ধেকই নারী তাই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করতে হলে স্মার্ট নারী সমাজ গড়ে তুলতেই হবে। সেই লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকেই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যান্ত্রিক জীবন আর আধুনিকতার নামে প্রযুক্তির অপব্যবহার যেভাবে বাড়ছে তাতে সাহিত্য ও সংস্কৃতি চর্চা প্রায় হারিয়ে যেতে বসেছে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একদিকে যেমন সমাজের এই হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটানো যায়; তেমনি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে সঠিক পথে এগিয়ে নেয়া যায়।
তিনি বলেন, বাংলাদেশে নারী শিক্ষায় অনন্য এক প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ; বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এখানকার শিক্ষার্থীদের প্রত্যক্ষ, প্রতিবাদী ও সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয়। দেশের প্রশাসন, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সকল ক্ষেত্রেই এই কলেজের ছাত্রীদের রয়েছে গর্বিত বিচরণ।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, উপাধ্যক্ষ ড. মমতাজ সাহানারা, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার। এছাড়া বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাবরুনা আহমেদ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিটি শিক্ষার্থীকেই স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪