ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস

ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক

  • আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার এক শোকবার্তায় উপদেষ্টা জানান, ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে ব্যাপকভাবে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন লালন সংগীতের মধ্য দিয়েই।

তিনি আরও বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তার কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব ছড়িয়ে দিয়েছে। তার মৃত্যুতে দেশ এক অনন্য গুণী শিল্পীকে হারাল।

উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফরিদা পারভীন শনিবার রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক

আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫