ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবিতে বুয়েট শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে গেছেন শিক্ষার্থীরা।

বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ফারদিন আত্মহত্যা করেছেন বলে জানায়। পরে তাদের আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গেছেন একদল শিক্ষার্থী।

জানা গেছে, ডিবি কার্যালয়ে আসার আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিবি কার্যালয় থেকে ফেরার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা।

গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

বুয়েট শিক্ষার্থী তাহমিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করার পর আমাদের সাথে ডিবি কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তারা আমাদের কার্যালয়ে গিয়ে তদন্ত রিপোর্ট ও আলামতগুলো দেখতে বলেন। তাই আমরা সমাবেশ স্থগিত করে ডিবি কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওখান থেকে বের হওয়ার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবিতে বুয়েট শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২