ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটিক পার্টি ইরানের স্পিকার |: যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত

ফার্মগেটের আনোয়ারা উদ্যানকে পার্ক ঘোষণা ডিএনসিসি মেয়রের

  • আপডেট সময় : ১১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বায়ুদূষণ রোধে ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম পাঁচটি ঘোষণা দিয়ে বলেছেন, ফার্মগেটের আনোয়ারা উদ্যানে কোন স্থাপনা নয়, এটি পার্ক হিসেবে থাকবে। এটি একসময় পার্ক ছিল। জনগণের চাহিদা অনুযায়ী এটি পার্ক হিসেবে ফিরিয়ে দিতে হবে।
রাজধানীর শেরাটন হোটেলে শক্তি ফাউন্ডেশন এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেভ ইয়োর ব্রেথ- ক্লিন এয়ার ইম্পারেটিভস’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বায়ুদূষণরোধে ৫টি ঘোষণা দিয়ে বলেন, ধূলাবাহিত বাযুদূষণ রোধকল্পে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহার করতে হবে। বায়ুবাহিত সূক্ষ কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করতে হবে। কালো ধোঁয়া নির্গমণ হয় এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করতে হবে। অপ্রয়োজনীয় পাতা এবং বর্জ্য পোড়ানো পরিহার এবং নালা ও খালের অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করতে হবে।
বক্তৃতায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। শহরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করতে হবে। গুলশান ও বারিধারা এলাকায় একটি সার্ভে করা হয়েছে। বেশিরভাগ ভবনে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই। অভিজাত এলাকায় পয়ঃবর্জ্য অবৈধ সংযোগ সিটি কর্পোরেশনের সারফেস ড্রেন দিয়ে দূষণ করছে। গুলশান ও বারিধারা খালের পানি দূষিত। মাছের চাষ করা যায় না। সেখানে মশার চাষ হচ্ছে। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এগুলো বন্ধ করতে হবে। এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে আরও অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফার্মগেটের আনোয়ারা উদ্যানকে পার্ক ঘোষণা ডিএনসিসি মেয়রের

আপডেট সময় : ১১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪